1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রিয়াল মাদ্রিদকে একাই রুখে দিলেন সরলোথ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই সপ্তাহের কম সময়ের আগে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ভিয়ারেয়ালের বিপক্ষে এক পর্যায়ে তিন গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হলো কার্লো আনচেলত্তির দল।

দারুণ সব প্রত্যাবর্তনের গল্প লেখে অভ্যস্ত স্প্যানিশ চ্যাম্পিয়নদের উল্টো অভিজ্ঞতার তেতো স্বাদ দিলেন আলেকসান্দার সরলথ। প্রতিপক্ষের মাঠে রবিবার (১৯ মে) লা লিগার ম্যাচটি ৪-৪ গোলে ড্র করেছে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা রিয়াল।

আগেভাগে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় দলকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এদিনও নিয়মিত একাদশের অনেককেই বাইরে রাখেন তিনি। শুরুর একাদশে আক্রমণভাগে ভিনিসিউস-রদ্রিগো-বেলিংহ্যামরা ছিলেন না। যদিও তার কোনো প্রভাবই পড়তে দেননি অন্যরা।

আগের দুই ম্যাচে জালের দেখা পাওয়া আর্দা গিলের এবার করেন জোড়া গোল। সঙ্গে হোসেলু ও লুকাস ভাসকেসের লক্ষ্যভেদে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। কিন্তু বিরতির পর প্রথম ১১ মিনিটেই সবকিছু পাল্টে দেন সরলোথ। দলের চারটি গোলই করেন তিনি।

লিগে টানা ৯ জয়ের পর হোঁচট খেল রিয়াল। ৩৭ ম্যাচে ২৯ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট ৯৪। আগামী ২৫ মে লিগের শেষ রাউন্ডে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এরপর আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম ক্লাবটি।

আরেক ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৩-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে বার্সেলোনা। তাদের পয়েন্ট ৮২।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )