1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপ শুরুর আগেই ভারতের সেমিফাইনালের সূচি নির্ধারিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

ক্রিকেটের যে কোনও বড় প্রতিযোগিতায় বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে ‘রিজার্ভ ডে’ বা অতিরিক্ত দিন রাখা হয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত দিন রয়েছে। তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও অতিরিক্ত দিন রাখেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ২৬ জুন। ওয়েস্ট ইন্ডিজ়ের সময় অনুযায়ী রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা (ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ৬টা)। সেদিন বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা সম্ভব না হলে ২৭ জুন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে। অর্থাৎ প্রথম সেমিফাইনালের জন্য ২৭ জুন অতিরিক্ত দিন হিসাবে রাখা হয়েছে। এই ম্যাচ হবে ত্রিনিদাদে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ়ের সময় অনুযায়ী ২৭ জুন সকাল ১০.৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন রাত ৮টা)। এই ম্যাচের জন্য কোনও অতিরিক্ত দিন নেই। আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় এই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিট বরাদ্দ রেখেছে। বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে। কিন্তু পরের দিন খেলা আয়োজনের কোনও ব্যবস্থা নেই। এই ম্যাচ হবে গায়ানায়।

কেন এমন ব্যবস্থা? আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন। ফাইনালে ওঠা দু’টি দলকেই ২৮ জুন নিয়ে যাওয়া হবে ব্রিজটাউনে। অর্থাৎ ফাইনালে ওঠা দু’টি দলকে ওয়েস্ট ইন্ডিজ়ের অন্য দেশে গিয়ে ফাইনাল খেলতে হবে। তাই ২৮ জুন কোনও ম্যাচ রাখা যায়নি।

আইসিসি জানিয়ে দিয়েছে, ভারত বিশ্বকাপের শেষ চারে উঠলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি কর্মকর্তারা। ফলে ভারতের সেমিফাইনালের জন্য কোনও অতিরিক্ত দিনের ব্যবস্থা নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে।

তথ্য সূত্র- আনন্দবাজার পত্রিকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )