1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

আসন্ন ৪ ধাপের উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়নি বিএনপি। সাধারণ মানুষকে এ ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত এক সপ্তাহ ধরে লিফলেট বিতরণ করছে দলটি। তারই অংশ হিসেবে রাজধানীতে কয়েকজন নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৬ মে) রাজধানীর বাংলামটর এলাকায় পথচারী ও দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ এখন ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না, জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না। বিনা ভোটে গত ১৭-১৮ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে সম্পদ পাচার করছে।

তিনি বলেন, দেশকে আওয়ামী লীগ ফাঁকা করে দিয়েছে। এখন দেশে প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষ আজ তার প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। এরকম এক পরিস্থিতিতে তারা গায়ের জোরে ক্ষমতায় আছে।

সরকার জনগণকে বন্দি করেছে দাবি করে রিজভী বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।

৭ জানুয়ারির ডামি নির্বাচন দেশের ৯৫ শতাংশ মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আবার এ সরকার নিজেদের বৈধতা দেওয়ার জন্য ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু মানুষ এই উপজেলা নির্বাচনও বর্জন করবে। জনগণকে বলব এই নির্বাচন বয়কট করুন, বয়কট করুন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )