1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র-মেক্সিকো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

চলতি বছরেই দুটি বৈশ্বিক আসর আয়োজনের দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোপা আমেরিকাও বসবে দেশটিতে। এরপর ২০২৬ ফুটবল বিশ্বকাপ আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ক্রীড়াঙ্গনের বাজার ধরতে দেশটি কতটা মরিয়া সেটি তাদের এসব টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড় দেখেই বোঝা যায়। ২০২৭ সালে রয়েছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটি আয়োজনেও নিলামে নাম দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে সেখান থেকে তারা নিজেদের সরিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আরেক প্রতিবেশী দেশ মেক্সিকোও ২০২৭ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। একসঙ্গে দু’দেশই সেই প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। আর এর কারণ হিসেবে ২০৩১ বিশ্বকাপ আয়োজনে তাদের মনোযোগী হওয়ার ব্যাখ্যা দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো এমন ঘোষণা দিয়েছে এমন সময়ে, যখন মেয়েদের পরবর্তী বিশ্বকাপের আয়োজক বেছে নিতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। যৌথভাবে ওই নিলামে নাম দিয়েছিল ব্রাজিল-জার্মানি এবং বেলজিয়াম-নেদারল্যান্ডস। ফলে এই দু’পক্ষের মধ্যে থেকেই নির্বাচিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক। আগামী ১৭ মে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সম্মেলনে আয়োজক চূড়ান্ত হবে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সকার এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩১ বিশ্বকাপে আমরা সমান অঙ্কের বিনিয়োগ করতে চাই। যা হবে ছেলেদের বিশ্বকাপে প্রথমবারের মতো সমান বিনিয়োগের ইতিহাস। ২০২৭ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার মাধ্যমে ২০২৬ আসর আরও সফলভাবে আয়োজন করতে পারব এবং হোস্ট সিটি, অংশীদার ও মিডিয়া স্বত্বে সমর্থন বৃদ্ধি করা যাবে। একইসঙ্গে আমরা চাই ২০৩১ বিশ্বকাপে আরও রেকর্ড সংখ্যক দর্শককে যেন সম্পৃক্ত করা যায়।

ছেলেদের ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ নিয়ে আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন অনেক বড় উদ্যোগ। এর জন্য বাড়তি সময় পাওয়ার মাধ্যমে আমাদের প্রস্তুতি বৃদ্ধি এবং বিশ্বজুড়ে ইম্প্যাক্ট সৃষ্টিতে মনোযোগী হতে পারব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )