1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামী লীগের সমাবেশ শুরু, স্লোগান কম দেওয়ার আহ্বান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৭ জন দেখেছেন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে। সোমবার বেলা ২ টার দিকে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশের জন্য বঙ্গবন্ধু অ্যাভিনিউর পূর্ব পাশে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মিছিল আর ভিড়ের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ গুলিস্তানের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের পবিত্র রমজান মাসের কারণে নীরব থাকতে বলা হচ্ছে। নেতা-কর্মীরাও মিছিল বন্ধ করে সমাবেশের জন্য রাখা চেয়ারে বসে পড়ছেন। মঞ্চের সামনের দিকে চেয়ারে ও সড়কে বসেছেন নারী নেতা-কর্মীরা।

সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি বলেন, ‘রোজার মাস, আমরা মিছিল স্লোগান দেব কম, কথা বলব কম। কিন্তু কাজ করব বেশি। আমাদের কাজের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )