1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

এ,এম স্বপন জাহান, প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ৩৭ জনের মধ্যে দুজনের মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনসুর (৩০)।  তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শনিবার (১৬ মার্চ) সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ জন এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সকাল ৯ টার দিকে মনসুর নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো। দগ্ধদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

এর আগে এই ঘটনায় দগ্ধ সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সোলেমান মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুরের হোসেন মোল্লার ছেলে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে এলে তাদের মধ্যে ৩৪ জনকে ভর্তি করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )