1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৬ কর্মকর্তার পদায়ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

বাংলাদেশ রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে চার অতিরিক্ত আইজিপিকে ইউনিটগুলোর প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দুই অতিরিক্ত আইজিপিকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

রেলওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের দেবদাস ভট্টাচার্য্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌপুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভুঞা।

এছাড়া পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )