1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

শ্রীলঙ্কা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি: শান্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৫ জন দেখেছেন

বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ভিন্ন এক উদযাপন করেছে লঙ্কান ক্রিকেটাররা। হাতঘড়ি দেখানোর ভঙ্গিতে উদযাপন করে শ্রীলঙ্কা দল। লঙ্কানদের এমন উদযাপনই বলে দেয় বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা ‘টাইমড আউট’ মেনে নিতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কার এমন উদযাপন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

শ্রীলঙ্কার এমন উদযাপন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আগ্রাসীভাবে হ্যান্ডেল করার কিছু নাই। ওরা ওই টাইমড আউট নিয়েই তো দেখাইসে? আমার মনে হয় ওরা এখনও (সেই আউটের চিন্তা) বের হইতে পারে নাই। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করি নাই। একটু বেশিই মাতামাতি করছে তো করুক এটা নিয়ে আমরা চিন্তিত না।’

টাইমড আউট থেকে শ্রীলঙ্কা বের হয়ে এসেছে বলে দাবি করেছেন দলটির সহকারী কোচ নাবিদ নেওয়াজ। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমার মনে হয় এটা কেবলই একটা উদযাপন, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা ম্যাচের উত্তেজনায় হয়েছে, দুই দলেরই এর থেকে বের হয়ে আসা উচিত।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )