1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারাল আর্সেনাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০৫ জন দেখেছেন

২৪ বয়সী জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। রবিবার রাতে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে কেউ না জিতলে এক নম্বরেই থাকবে মিকেল আরতেতার দল।

পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্সেনালের ২৮ ম্যাচে পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে লিভারপুলের ৬৩, ম্যানচেস্টার সিটির ৬।

লিগে সর্বশেষ চার ম্যাচে ২১ গোল করা আর্সেনাল আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষেও গোল পেয়ে যায় দ্রুত। ১৯তম মিনিটে বেন হোয়াইটের বক্সের ভেতরে বাড়ানো বল হেডে জালে পাঠান ডেকলান রাইস। গোলের পর ম্যাচে আর্সেনালের নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়। তবে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ডদের আক্রমণ শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছিল। প্রথমার্ধের শেষ দিকে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে আর্সেনাল।

ডিফেন্ডাররা গোলকিপারের দিকে বল বাড়ালে প্রতিপক্ষের ফরোয়ার্ড চাপ তৈরির জন্য বলের আশপাশে লেগে থাকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তেমনই চাপ তৈরি করার জন্য রামসডেলের দিকে এগিয়ে গিয়েছিলেন ব্রেন্টফোর্ডের ইয়োয়ান উইসা। রামসডেল ধীরে-সুস্থে বল পায়ে নিলে লম্বা পাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক পাশ থেকে উইসার ছুটে আসার দিকে নজরই যায়নি তার। যখন পাস নিলেন, ততক্ষণে উইসা বলের কাছে। ডিআর কঙ্গো ফরোয়ার্ডের গায়ে লেগে বলের জায়গা হয় জালে।

খেলার ধারার বিপরীতে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ উজ্জীবিতই ছিল ব্রেন্টফোর্ড। ৫৫ মিনিটে রামসডেল দারুণ এক সেভ না করলে গোল প্রায় করেই ফেলেছিলেন ইভান টনি। রামসডেল ব্রেন্টফোর্ডকে গোলবঞ্চিত করেন ৭১ মিনিটে কলিন্সের হেড প্রতিহত করেও।

তবে আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না বলে ঠিক ‘প্রায়শ্চিত্ত’ হচ্ছিল না রামসডেলের। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে তাকে ভারমুক্ত করেন হাভার্টজ। হোয়াইটের মাধ্যমে পাওয়া বলে হেডে জালে পাঠান ২৪ বছর জার্মান ফরোয়ার্ড। চলতি মৌসুমে আর্সেনালে যোগ দেওয়া হাভার্টজের এটি লিগে অষ্টম গোল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )