1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

লংকানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

শনিবার বেলা ৩টায় সিলেটে শুরু হবে ম্যাচটি।

অতীতে দুই দলের মুখোমুখি হওয়া তিনটি সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে লংকানরা। ২০১৩ সালে প্রথম সিরিজে অংশ নেয় দুই দল। ঘরের মাঠে এক ম্যাচের সিরিজে ১৭ রানে জিতেছিল শ্রীলংকা।

২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলংকার সঙ্গে দুই ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেয় বাংলাদেশ। দু’টি ম্যাচ যথাক্রমে- ২ রান এবং ৩ উইকেটে জিতে নেয় লংকানরা। ২০১৮ সালে আবারও ঘরের মাঠে দুই ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলংকাকে আতিথেয়তা দেয় বাংলাদেশ।

সেবার ৬ উইকেট এবং ৭৫ রানে সিরিজের ওই দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা। এবার জয় দিয়ে শ্রীলংকা সিরিজ শুরু করায় চাপে পড়ে যায় বাংলাাদেশ। কারণ ২০২২ সাল থেকে কোনো টি-২০ সিরিজ হারেনি টাইগাররা।

অবশ্য দ্বিতীয় টি-২০ জিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এতে তৃতীয়টি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নেয়। সবমিলিয়ে এই ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে ১৫ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )