1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

অঙ্গ প্রতিস্থাপন নিয়ে সংসদে ভূমিকা রাখতে চাই : ফেরদৌস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৮২ জন দেখেছেন

ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের (অঙ্গ প্রতিস্থাপন) সঙ্গে সাধারণ মানুষকে আরও বেশি সংযুক্ত করতে এবং দেশে এর অগ্রগতির বিষয়ে জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

তিনি বলেন, সারাহ ইসলামের মাধ্যমে দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, এটা আমাদের জন্য বড় একটি বিষয়। এই মহৎ কাজটিকে আরও অনেক বেশি ছড়িয়ে দিতে আমি কাজ করতে চাই।

সোমবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমাকে যদি ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত সব তথ্য-উপাত্ত দেওয়া হয়, তাহলে আমি এটা নিয়ে সংসদে কথা বলবো। সবার হয়ে সংসদে কাজ করতে পারা অনেক বেশি ভালো লাগার বিষয়।

তিনি বলেন, আমাদের সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে নিজের কোনো অঙ্গ দিয়ে যদি মানুষের মাঝে বেঁচে থাকা যায় তা অনেক বড় পাওয়া।

ফেরদৌস আরও বলেন, আজকে সব ধর্মের মানুষই কথা বলেছেন। তাদের কথায় বোঝা যে, কোনো ধর্মে যেহেতু দেহদানে বাধা দেয় না, তাই সবাই দিতে পারে এটি। তারপরও একটি দল থাকবে যারা এই বিষয়টাকে বাধা দেবে। এটা সবসময়ই থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদসহ আরও অনেকে। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাদেবমহ অন্যান্য ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )