1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন তানজিদ তামিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

তানজিদ হাসান তামিমের রেকর্ড সেঞ্চুরিতে চট্টগ্রামের চ্যালেঞ্জিং স্কোর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের ৩৯তম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। এদিন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম।

দলের হয়ে মাত্র ৬৫ বল মোকাবেলা করে ৮টি চার আর সমান ছক্কায় ১১৬ রান করে ফেরেন তামিম। চলতি বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয়।

সেঞ্চুরি করে অবশ্য থামেননি তামিম। নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ১১৬ পর্যন্ত। এবারের বিপিএলে যেটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।তবে সামগ্রিকভাবে বিপিএলে এটি ৫ম সর্বোচ্চ স্কোর। সমান ১১৬ রানের ইনিংস খেলেছেন ক্রিস গেইল ও লেন্ডন সিমন্স।

তানজিদের ১১৬ রানের ইনিংসটি বিপিএলে দেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের স্কোর। ১৪১ ও ১২২ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান রুম্মন।

আর চলতি বিপিএলে তানজিদের ১১৬ রানের ইনিংসটি সর্বোচ্চ স্কোর। তার আগে ১০৮ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস ও তাওহিদ হৃদয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )