1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’

নতুন শিডিউলে চলছে মেট্রোরেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৭ জন দেখেছেন

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে পিক আওয়ারে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

তিনি জানিয়েছেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আর মতিঝিল থেকে পিক আওয়ার ধরা হয়েছে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। এ সময় মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে।

তবে উত্তরা উত্তর থেকে সকাল ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। আর মতিঝিল থেকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৫২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় ১২ মিনিট পরপর আগের মতোই মেট্রোরেল চলবে।

আবার উত্তরা উত্তর থেকে বিকেল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত ‘পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় ৮ মিনিট পরপর মেট্রোরেল চলবে। আর মতিঝিল থেকে বিকাল ৩টা ৫৩ মিনিট থেকে ‘পিক আওয়ার’ ধরা হয়েছে।

বর্তমানে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলে। সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটো মেট্রোতে শুধু এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৮টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলেও শুধু এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

এম এন ছিদ্দিক আরও জানিয়েছেন, মেট্রোরেলে নতুন ২৬টি ট্রেন যুক্ত হয়েছে। ফলে আজ শনিবার থেকে বিরতি কমিয়ে চালানো শুরু করা সম্ভব হয়েছে। সামনে আরও ট্রেন আসলে তখন যাত্রীদের বেশি সুবিধা দেওয়া যাবে।

তবে রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )