1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেড় ধরে নিহত-১, আটক-২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৮ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত-১, আটক-২।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উভয় পক্ষের মধ্যে জমি জায়গা লইয়া মারামারি সংঘটিত হয়। এসময় অপর পক্ষের আঘাতে ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা ফজিবর রহমানকে উদ্ধার করে ডিমলা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজিবর রহমান(৫৩) ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত মখিমদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, একই এলাকার মজিবর রহমান ওরফে ফুনুর ছেলে মহুবর মিস্ত্রি গং দের সাথে নিহত ফজিবর রহমানের জমি জায়গা লইয়া দীর্ঘদিন ধরে বিরোধ ।

এ ঘটনায় ডিমলা থানা পুলিশ দুই জনকে আটক করেন। তারা হলেন মাহাবুর রহমানের পুত্র মাসুদ ইসলাম ও মহুবার রহমানের সুজন ইসলাম।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হবে। মামলা রুজু করা হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )