1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আজ কলকাতায় সানজিদা সাবিনা মুখোমুখি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

আসলাম, মোনেম মুন্না, রুমি, গাউসরা ইস্টবেঙ্গল ক্লাবের যে মাঠে খেলে শিরোপা এনে দিয়েছিলেন সেই মাঠে আজ বাংলাদেশের নারী দুই ফুটবলারের লড়াই। ইস্টবেঙ্গল ক্লাবের সানজিদা আক্তার এবং কিকস্টার্ট এফসির সাবিনা খাতুন মুখোমুখি হবে, ইন্ডিয়ানস ওমেনস ফুটবল লিগের ম্যাচে। এই দুই জনই খেলছে কিন্তু দেখা হবে আজ। খেলা শুরু হবে বেলা ৩টায়। কদিন আগেই সাবিনার দল কিকস্টার্ট ব্যাঙ্গালুরুতে খেলে কলকাতায় এসেছে। দুই জনের মধ্যে কথাও হয়েছে। কলকাতা থেকে সানজিদা জানিয়েছেন ফোনে কথা হয়েছে। দেখা হয়নি। ম্যাচের দিন দেখা হবে।’

ইস্টবেঙ্গল ক্লাবের নারী দলের প্রথম বাংলাদেশি ফুটবলার সানজিদা আক্তার। ১০ নম্বর জার্সি গায়ে খেলছেন। গতকাল কলকাতায় ম্যাচ প্রিভিউ সংবাদ সম্মেলনে সানজিদাকে নিয়ে আলাদা করে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের জবাবে কোচ দিপঙ্কর বিশ্বাস বলেছেন, ‘সানজিদা নতুন একটি দেশে এসেছে। এখানে নতুন দল, নতুন পরিবেশ। খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতেও একটু সময় লাগছে। সানজিদা খুব ভালো অ্যাটাকার, ভালো উইঙ্গার ভালো খেলে। ওকে সময় দিতে হবে। ভালো খেলবে।’

সানজিদা এমন এক সময় খেলতে গেছে যখন ইস্টবেঙ্গল ক্লাবের ৭ খেলায় জয় রয়েছে ১টি, ড্র ১টি। হারের সংখ্যা বেশি। আজ কিকস্টার্টের বিপক্ষে হোম ম্যাচের আগে এই দলের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্বপুর্ণ একাধিক ফুটবলার এখন ঢাকায়। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে খেলছেন ভারতের জার্সি গায়ে। দলের একাধিক ফুটবলার না থাকায় কোচের দুর্ভাবনা রয়েছে অন্যদিকে নাকি তার ভালো লাগাও আছে। দিপঙ্কর বিশ্বাস বললেন, ‘আমাদের দলের ফুটবলার জাতীয় দলে খেলছে। এটা খুবই ভালো। দেশের হয়ে খেলবেন এটাই তো স্বাভাবিক।’

ইস্টবেঙ্গল ক্লাবের নিজেদের ভেন্যুতে শেষ হোম ম্যাচ আজ, এর আগের হোম ম্যাচগুলোতে প্রচুর দর্শক এসেছিল। আজও হবে। কোচ দিপঙ্কর বিশ্বাস ইস্টবেঙ্গল সমর্থকদের জয় উপহার দিতে চান। নিজে স্বীকার করে নিয়েছেন তার দল ভালো খেলতে পারছে না। সামনে যেসব ম্যাচ আছে সেগুলো কলকাতার দর্শক দেখার সুযোগ পাবে না। বিভিন্ন স্টেটে খেলা হবে। তার আগে শেষ হোম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চান বাংলার কোচ দিপঙ্কর। তার দুর্ভাবনা রয়েছে দুই ম্যাচ খেলেই কলকাতার ফুটবলে সাড়া ফেলেছেন সানজিদা।

 

তিনি বললেন, ‘একার পক্ষে ম্যাচ জেতা সম্ভব না। মেসি রোনালদো এক খেলে ম্যাচ জেতাতে পারে না। উনারা ভালো খেলতে পারেন। কিন্তু ভালো খেলাটা নির্ভর করছে দলের অন্য খেলোয়াড়দের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন। সেটাও নির্ভর করছে।’ সানজিদা কলকাতায় খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। কিন্তু সেই আঘাত খুব বেশি গুরুতর না বলে জানিয়েছেন তিনি। বুটের আঘাতে ব্যথা পেয়েছেন সানজিদা। প্রথম কয়েক দিন ব্যথা থাকলেও এখন অনেকটাই কমেছে। মাথার আঘাত শেষ না হতে পায়ের আঙ্গুলেও ব্যথা পেয়েছেন তিনি। সানজিদা বললেন, ‘পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা পেয়েছি। একটু সমস্যা হচ্ছে।’

 

ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে খেলে ঢাকায় ফিরবেন কিকস্টার্ট এফসির সাবিনা খাতুন। জানা গেছে, সাবিনার মা অসুস্থ। এ কারণে দ্রুত দেশে ফিরবেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )