বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
নির্ধারিত ৫০ ওভারের লেখায় ৪০ ওভার ৪ বলে ১৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
সঠিক সময়ে, সঠিক কাজটাই করেছেন বাংলাদেশের বোলাররা। তাতে পাকিস্তানকেও আটকে রাখা গেছে অল্প রানের মধ্যেই।
ফলে প্রথম ইনিংস শেষে সেমিফাইনালে যাওয়ার আশাও তাই টিকে রইল।
এর আগে বেনোনিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
সমীকরণটা আপাতত সহজই বলা যায়। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই রান ৩৮.৫ ওভারের মধ্যে পাড়ি দিতে হবে যুবা টাইগারদের।