1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সংরক্ষিত মহিলা আসনে কারো সঙ্গে জোট করবে না জাপা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪৭ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কারো সঙ্গে জোট করবে না জাতীয় পার্টি (জাপা)। এদিকে মহাজোটের সঙ্গেই থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে দল দুটো থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানা গেছে।

জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে জাতীয় পার্টি (নিবন্ধন নং-১২) কোনো জোটে যোগদান বা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর লেখা চিঠিতে বলা হয়েছে, জাসদ মনোনীত ও মহাজোটের প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে এ কে এম রেজাউল করিম তানসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তাকে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মহাজোটের জোটভুক্ত হিসেবে গণ্য করার জন্য বলা হয়েছে জাসদের পক্ষ থেকে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে দল ও জোটভিত্তিক মহিলা আসন বণ্টন করা হয়েছে। এক্ষেত্রে আসন বণ্টনের পর ভোটার তালিকা করে নির্বাচন দেয় নির্বাচন কমিশন। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের চিঠি দিয়ে জোটের তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )