1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মালিকের পর বরিশাল ছাড়লেন আরও এক বিদেশি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৩৫ জন দেখেছেন

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিপিএল চলাকালেই দুবাইয়ে গিয়েছিলেন ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। যদিও ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, চলতি বিপিএলে তাকে আর পাওয়া যাবে না। শোয়েবের পর বরিশাল ছেড়ে গেছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের সিরিজ শুরু হবে আফগানিস্তানের। সিরিজটি খেলতে গতকালই (বুধবার) ঢাকা ছাড়েন ইব্রাহিম জাদরান। বরিশালের হয়ে ২ ম্যাচ খেলে মোটে ২৩ রান করেছেন ইব্রাহিম। অন্যদিকে, এবারের বিপিএলে বরিশালের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। ব্যাট হাতে ২৯ রান ও বল হাতে ২ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।

মালিক ও ইব্রাহিমের পরিবর্তে আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ। বিপিএলে বরিশাল বার্নার্স ও ঢাকা ডোমিনেটরসে খেলার অভিজ্ঞতা আছে ব্যাটার শেহজাদের। বিপিএলে সর্বমোট ৩০ ম্যাচে ১টি সেঞ্চুরিতে ৯৬০ রান করেছেন তিনি। তাই অভিজ্ঞ এই ব্যাটার বরিশালের জন্য দারুণ কার্যকরী হতে পারেন। আর বোলিংয়ে শক্তি বাড়াবেন তরুণ বাঁহাতি পেসার আকিফ। এবারই প্রথম বিপিএলে খেলবেন বাঁ-হাতি এই পেসার জাভেদ। ৪৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৫ উইকেট নিয়েছেন তিনি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে বরিশাল। তারা জানিয়েছে, ‘আগামীকাল বিকেলে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন দুই পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ।’

এখন পর্যন্ত ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে বরিশাল। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর বরিশাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )