1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

রাশ্মিকার ডিপফেক ভিডিও বানানোয় অভিযুক্ত গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৩৯ জন দেখেছেন

দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার আপত্তিকর একটি ভিডিও গত বছর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। অবশেষে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার কেরছে দিল্লি পুলিশ। গতকাল শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত বছর ভারতীয় বংশোদ্ভূত নারী জারা প্যাটেলের শরীরে রাশ্মিকার মুখ বসিয়ে এমন ন্যক্কারজনক কাণ্ড করেছিল অভিযুক্ত যুবক। সামামাজিকমাধ্যমে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। এত অনেক অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।

মান্দান্নার ডিপফেক ভিডিওতে দেখা যায়, জারা প্যাটেল একটি কালো ইউনিটার্ড পোশাক পরে একটি লিফটে প্রবেশ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে এরপরেই রাশ্মিকার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়তেই প্রথম প্রতিবাদ করেন অমিতাভ বচ্চন। এরপর ভারতীয় শোবিজের প্রায় সবাই তার পাশে দাঁড়ায়।

রাশ্মিকা তখন এক বিবৃতিতে লেখেন, বিষয়টি নিয়ে কথা বলতে খুবই খারাপ লাগছে। এমন একটি স্পর্শকাতর বিষয় যা অত্যন্ত অপ্রিয়। আমার মতো অভিনেত্রী যদি প্রযুক্তির শিকার হতে পারে তা হলে সাধারণের সঙ্গে না জানি আরও কত, কী ঘটছে। আর কেউ যাতে আমার মতো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অবিলম্বে এই প্রযুক্তি কৌশলের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। যদিও তার পরেও আলিয়া ভাট-সহ একাধিক নায়িকা একইভাবে হেনস্থার শিকার হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )