1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে যা বলল আল-হিলাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১২৮ জন দেখেছেন

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে যতটা আগ্রহ নিয়ে আল-হিলাল দলে ভিড়িয়েছিল, তার সিকিভাগও তিনি দিতে পারেননি। মূলত ইনজুরির কারণে বেশি খেলতেই পারেননি সাবেক এই পিএসজি ফরোয়ার্ড। সবমিলিয়ে সৌদি ক্লাবটির হয়ে তিনি পাঁচ ম্যাচে এক গোল ও তিনটি অ্যাসিস্ট করেন। এরপর ছিটকে যান পুরো মৌসুমের জন্য। ফলে তাকে বাদ দিয়েই সম্প্রতি স্কোয়াড দিয়েছিল আল-হিলাল। ফলে তার সঙ্গে রিয়াদের ক্লাবটি চুক্তি বাতিল করেছে বলে গুঞ্জন ওঠে। বিষয়টি ভুয়া বলে জানিয়েছে নেইমারের দল।

এর আগে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছেন, নেইমারের পুরোপুরি সেরে উঠতে প্রায় ৯ মাস লাগবে। সে হিসেবে আগাম জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় তাকে পাচ্ছে না সেলেসাওরা। ওদিকে, প্রো লিগসহ সৌদির সব ঘরোয়া টুর্নামেন্ট শেষ হবে মে মাসে। এর আগে কোনোভাবে নেইমার সেরে উঠলেও আল-হিলালের হয়ে নামতে পারবেন না নেইমার। কারণ স্কোয়াডে না থাকায় তাকে নতুন করে নিবন্ধন করাতে হবে।

বিষয়টি আরও স্পষ্ট হতে, সৌদি প্রো লিগের নিয়ম খোলাসা করা যাক। যেখানে বলা হচ্ছে— একটি ক্লাব তাদের স্কোয়াডে আটজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। নেইমার চোটে পড়ে ছিটকে যাওয়ায় সাত বিদেশি নিয়ে খেলতে হচ্ছিল আল-হিলালকে। তবু নেইমারের জায়গায় অন্য কোনো বিদেশিকে দলে নেওয়ার সুযোগ ছিল না। নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে হলে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হতো। সেটাই করেছে ক্লাবটি।

ফলে ব্রাজিল তারকাকে চলতি মৌসুমে ফের দলে অন্তর্ভূক্ত করতে হলে আগে নিবন্ধনের কাজ সারতে হবে আল-হিলালকে। তিনি ক্লাবটির স্কোয়াডে যুক্ত হলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বেড়ে হবে ৯। সেক্ষেত্রে আল-হিলালকে হয় একজন বিদেশিকে ছেড়ে দিতে হবে, নয়তো ধারে অন্য ক্লাবে পাঠাতে হবে।

এদিকে, হঠাৎ নেইমারকে স্কোয়াডের বাইরে রাখায় বেশ কিছু গণমাধ্যমে গুঞ্জন ওঠে তার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে। তবে সেটিকে ভুয়া বলে জানিয়েছেন ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের সৌদি প্রতিনিধি আল সাইফ ও দলবদলবিশেষজ্ঞ হিসেবে পরিচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তারা নিশ্চিত করেছেন যে আল হিলালের স্কোয়াডে রাখা না হলেও ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেন এই মৌসুমের দল থেকে বাদ দেওয়া হয়েছে, গোল ডটকমের প্রতিবেদনে সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। সেখানে সৌদি প্রো লিগের নিয়মটি উদ্ধৃত করা হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। তাতে তার পুরো মৌসুমই শেষ হয়ে গেছে। যা বিশ্বকাপ বাছাইসহ মাঠে ব্রাজিলের সাম্প্রতিক বিপর্যস্ত অবস্থায় আরও বড় ধাক্কা। তবে তারা স্থায়ী কোচ দরিভাল জুনিয়রের অধীনে নতুন করে সব শুরু করতে চায়। কোপা আমেরিকার আগে ব্রাজিল ইংল্যান্ড ও স্পেনের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )