1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৪৩ জন দেখেছেন

আবুধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ ওঠেছিল নাসির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নাসিরের বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছিলেন নাসির। ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের সেই উপহার নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি।

আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন নাসির। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি।

এক সময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৬৯৫ রানের পাশাপাশি ৩৯টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )