1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গত বছরে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

গেল বছরে দেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় মোট ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই সড়কে ঝরেছে ৪৩৩ প্রাণ। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, গত বছরের জানুয়ারিতে ৩২২ দুর্ঘটনায় নিহত ৩৩৩ জন, ফেব্রুয়ারিতে ৩০৮ দুর্ঘটনায় ৩০৩, মার্চে ৩৮৭ দুর্ঘটনায় ৪১৫, এপ্রিলে ৪৭৬ দুর্ঘটনায় ৪৫৯, মে মাসে ৪৮৩ দুর্ঘটনায় ৩৯৪, জুনে ৫৬২ দুর্ঘটনায় ৫০৪, জুলাইয়ে ৫৬৬ দুর্ঘটনায় ৫৩৩, আগস্টে ৪৫৮ দুর্ঘটনায় ৩৭৬, সেপ্টেম্বরে ৪৫৪ দুর্ঘটনায় ৪১০, অক্টোবরে ৪৩৭ দুর্ঘটনায় ৩৯৪, নভেম্বরে ৫৫৯ দুর্ঘটনায় ৪৭০ এবং ডিসেম্বরে ৪৮৩ দুর্ঘটনায় ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।

তবে পুলিশ রিপোর্ট বলছে, বছরজুড়ে ৫ হাজার ৯৩ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৪৭৫। আর রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ৬ হাজার ৯১১ সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী, ৬ হাজার ২৬১ সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে।

 

গত বছর ঘটে যাওয়া ৫ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৩৭টি মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ২০৬টি, বাস/মিনিবাস ১ হাজার ৮৩টি, ট্রাক/কাভার্ডভ্যান ১ হাজার ৩৮৯টি, পিকআপ ৩৭০টি, মাইক্রোবাস ২২৬টি, অ্যাম্বুলেন্স ১৬১টি, মোটরসাইকেল ১ হাজার ৭৪৭টি, ভ্যান ২৩০টি, ট্রাক্টর ১২৮টি, ইজিবাইক ২১৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪১৫টি, অটোরিকশা ৪৯৭টি এবং অন্যান্য যান ১ হাজার ১৬৮টি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )