1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী

কুয়াশাচ্চছন্ন শীতের সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১২৩ জন দেখেছেন

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার রাজধানী ঢাকার অবস্থান ৭ নম্বরে দেখা গেছে। সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ১৭৭, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

ঢাকায় আজ সকাল থেকেই কুয়াশার সঙ্গে শীতও বেড়েছে বেশ। দেখা নেই সূর্যের। এমন অবস্থাতে ধুলাবালি-ধোঁয়া কম থাকলেও ঢাকার বাতাস স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

এদিকে, একই সময়ে ২৯১ স্কোর নিয়য়ে তালিকা প্রথম স্থানে আছে ভারতের শহর কোলকাতা। ২৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের আরেক শহর দিল্লি। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও চীনের চেংদু শহর। এছাড়া পঞ্চম স্থানে চীনের সাংহাই ও ৬ষ্ঠ স্থানে দেখা গেছে ভারতের মুম্বাইকে।

 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )