1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী

রাজধানীর সেগুনবাগিচায় জোড়া ককটেল বিস্ফোরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচার বারডেম-২ এর সামনে এ ঘটনা ঘটেছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ এফ হলের বিপরীত পাশের রাস্তায় নীলক্ষেত তোরণ গেটের পাশে একটি মোটরসাইকেল থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।

পৃথক এই দুই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পরে বারডেম-২ হাসপাতালের পাশের গলি থেকে কয়েকজন মিছিল বের করে। তাদের পুলিশ ধাওয়া দেয়। এরপর পালিয়ে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে যথাযথ আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )