1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আবারও নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় আবারও ভোট চেয়ে বলেছেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই আপনাদের সেবা করতে পাচ্ছি। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। সকলের জীবনমান উন্নয়ন হয়েছে। চিকিৎসা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কোনো ক্ষুধার্ত থাকবে না।

আজ মঙ্গলবার দুপুরে তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগে এখানে এসেছিলাম। আপনারা নৌকা মার্কাকে নির্বাচিত করেছেন। নৌকা মার্কা বিজয়ী হয়ে বদরগঞ্জ-তারাগঞ্জের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। আমি জাতির জনকের সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, একসময় রংপুর-নীলফামারীসহ এই অঞ্চলের মঙ্গা লেগেই থাকতো, রাস্তাঘাট ছিল না। কথা ছিল নির্বাচিত হলে  এই অঞ্চলের মঙ্গা দূর করবো। এখন এই অঞ্চলে মঙ্গা নেই।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ভর্তুকি দিয়ে সার-বীজসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। কৃষকরা এখন কলের লাঙ্গল দিয়ে চাষ করে। পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কৃষিতে ভর্তুকি দেয়া হচ্ছে। ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সাধারণ মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা দিয়েছিলাম, এখন ডিজিটাল বাংলাদেশ। সবার হাতে হাতে মোবাইল। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দেয়া হচ্ছে। প্রত্যেক এলাকায় মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের কাজ করছি। ৫৬২টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করা হয়েছে সারাদেশে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের জন্য সমানভাবে উন্নয়ন করবো। যাদের বাড়ি নেই, তাদের জমি ও বাড়ি দেয়া হয়েছে। যদি কোনো ভূমিহীন থাকে তাহলে আমাকে খবর দেবেন।

তিনি বলেন, এই নৌকা নুহ নবীর নৌকা, মহা প্লাবনে মানুষকে বাঁচিয়েছে। আবারও নৌকায় ভোট চেয়ে ঐ আসনের নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা আমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আব্দুল মতিনসহ অন্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )