1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার নিশ্চয়তা চায় ভোটাররা : চুন্নু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার নিশ্চয়তা চায়। বিশেষ করে গত পাঁচ বছরের নির্বাচন সুখকর নয়। শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, নব্বইয়ের পর থেকে এখন পর্যন্ত বড় দু’টি দল নির্বাচনের পদ্ধতিতেই কোনো ঐক্যমত্যে আসতে পারেনি। ফলে আমরা নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। তবে ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন- সে আশায় আছি আমরা।

তিনি আরো বলেন, আমাদের প্রথম গুরুত্ব হলো কীভাবে শিক্ষিত ও অশিক্ষিতদের বেকারত্ব দূর করা যায়। প্রাদেশিক সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকাকে আমরা বিকেন্দ্রীকরণ করতে চাই। বিচার ব্যবস্থাকে আমরা মানুষের কাছে নিয়েছিলাম। এবারো ক্ষমতায় আসলে সেটি করব।

জাপা মহাসচিব বলেন, অবকাঠামো উন্নয়নে নয় বরং স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেব আমরা। পাশাপাশি আমরা আরো কিছু বিষয়ে গুরুত্ব দেব। সবগুলোই ইশতেহারের সময় আমরা জাতির সামনে তুলে ধরব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )