1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দেশের মানুষ সরকারের সঙ্গে আছে, তারা নৌকায় ভোট দেবে : স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি বিশ্বাস করি মানুষ ভোট দেয় সেবা পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য- উন্নয়ন পাওয়া জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেটা করেছে। স্বাস্থ্যসেবা দিয়েছে মানুষকে, উন্নত জীবন ব্যবস্থা দিচ্ছে- নেই খাদ্যের অভাব। এটাই তো মানুষ চায়। এর জন্য মানুষ ভোট দেয়, দেশের মানুষ সরকারের সঙ্গে আছে, তারা নৌকায় অবশ্যই ভোট দেবে।

শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পরিদর্শন করে। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রমাণ হয়েছে করোনার সময় দেশের সুন্দর চিকিৎসকার ব্যবস্থা করা হয়েছিলো, তা আশেপাশের দেশে পারেনি। ৩৬ কোটি টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে যা অনেক দেশে পারেনি। তাই মানুষ সরকারে প্রতি আস্থাশীল।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক মো. বাহাউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিগত কয়েক বছরে সারাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।  মানিকগঞ্জে এক সময় কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিলো না। তিনি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মানিকগঞ্জে স্বাস্থ্য খাতে ব্যাপক দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সেবার মান বৃদ্ধি পেয়েছে। এতে মানিকগঞ্জের রোগীদের এখন আর বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )