1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে নির্বাচনে এসেছি : জাপা মহাসচিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাপা মহাসচিব।

জাপা মহাসচিব বলেন, গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি।

মুজিবুল হক চুন্নু বলেন, দলীয় প্রতীকে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর। এখন পর্যন্ত জাতীয় পার্টির নয়জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ আছে। বাতিল হওয়া নয়জন আপিল করবেন।

তিনি বলেন, বর্তমানে এন্টি আওয়ামী ভোট ডাবল। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )