1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

দেশব্যাপী বিএনপির ৯ম দফার অবরোধ শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে নবম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে তারা। এরমধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে।

এদিকে শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকার সায়েদাবাদ, গাবতলী, আগারগাঁওয়ে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর এসব জায়গাতে অবরোধ শুরুর আগেই বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এর আগে বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান।  তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে। সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )