1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে বড় রকমের ভুল করবে : নৌ প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। ভোট চুরির প্রবর্তক জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করে যে কলঙ্কিত অধ্যায় রচনা করে গেছেন। সেই সুযোগ আর কাউকে দেয়া হবে না। আমরা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে চাই। এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের চতুর্থ বারের মত মনোনয়ন পাওয়ায় তাকে আজ বিকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জে) পৌঁছালে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিরল উপজেলার কাঞ্চন ও বিরল মোড়ে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে এবারও তারা বড় রকমের ভুল করবে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিএনপির রাজনীতি ভুল। তাই তাদের ডাকে জনগণ সাড়া দেয় না। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের মানুষকে যে আলোর পথে নিয়ে গেছেন, সেই আলোর পথ ছেড়ে মানুষ আর অন্ধকারে যেতে চায় না। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের সকলে নাগরিক হতে চায়।

পথসভায় উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাড. রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভুষণ রায়, মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদা খানম, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )