1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

খুলনায় বাসে দুর্বৃত্তদের আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

খুলনা মহানগরীতে সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে এ ঘটনা ঘটে।

খুলনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের বেশকিছু আসন পুড়ে গেছে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে দাঁড়িয়ে থাকা মোংলা ইপিজেডের একটি বাসে (ঢাকা মেট্রো- ঝ ১১-০৫২০) আগুন জ্বলতে দেখা যায়। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )