1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের সহযোগিতা চাইলেন শামীম ওসমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন পাওয়ার পর  প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামীম ওসমান বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। নেত্রী মনোনয়ন দিয়েছেন, এখন দায়িত্ব আরও বেড়েছে। এতটুকু বলতে পারি, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নারায়ণগঞ্জের অনেক বড় বড় উন্নয়নকাজ করেছি আল্লাহর ইচ্ছায়। আরও কাজ চলমান আছে, দোয়া চাই যেন এসব কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। নারায়ণগঞ্জকে একটি মডেল বানাতে এবার কাজ করবো। মাদক, সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ যা করার তা করব।

এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমান আধিপত্য বিস্তার করে। ১৯৯৬ এর নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান।

২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং ২০০৮ সালে জয় ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দল। সবশেষ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )