1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

সিলেটে ট্রেনে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বগির ১৬-১৭টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে।

ট্রেনের ভেতর থেকে পেট্রল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুলিশ।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, স্টেশনে দাঁড়ানো অবস্থায় উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রেলওয়ে স্টাফ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হয়। ফলে বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।

রেলওয়ে পুলিশ সুপার জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রল ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )