1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস, নিখোঁজ পাঁচজন পাগলা মসজিদের দানবাক্সে মিলল বিপুল স্বর্ণ-রূপা, নিলামের প্রস্তুতি আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, চতুর্থ দিনে জমে উঠেছে লড়াই কাতারের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি নিয়ে আলোচনা, জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের নতুন উদ্যোগ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন রিয়াদ বিমানবন্দর বন্ধ, ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পদ্মার ভাঙনে দুই বছরে ঘরছাড়া ১,৮০৩ পরিবার, অনিশ্চয়তায় শত শত মানুষ

নাটোরে ধর্ষণ ও হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

নাটোরে অজ্ঞাত এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় বেলাল হোসেন (৩৭) ও তার স্ত্রী জেসমিন খাতুনকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন (৩৭) সদর উপজেলার উলুপুর এলাকার জব্বার আলীর ছেলে এবং বেলাল হোসেনের স্ত্রী জেসমিন (২৭) একই উপজেলার বালিয়া ডাঙ্গা এলাকার আলা উদ্দিনের মেয়ে।

 

জানা গেছে, ২০১০ সালের ১১ জানুয়ারি নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নূর মোহাম্মদের আম বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। জব্দকৃত আলামতে জেসমিনের ছবি ও পাসপোর্ট পাওয়া যায়। এতে সন্দেহভাজন হিসেবে জেসমিন খাতুনকে আটক করে পুলিশ। পরে জেসমিনের স্বামী বেলালকেও সন্দেহভাজন হিসেবে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। এ ঘটনায় জেসমিন ও তার স্বামী বেলাল হোসেনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন নাটোর সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান। এ ঘটনার পর থেকে বেলাল পলাতক রয়েছে। পরে মামলাটি তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা বেলাল ও জেসমিনের নামে আদালতে চার্জশিট দেন। পরে দীর্ঘ ১৩ বছর ধরে মামলার শুনানি শেষে আজ মঙ্গলবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন আদালতের বিচারক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )