1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপ ফাইনালের আগে থাকছে জাঁকজমক আয়োজন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

শেষের পথে ক্রিকেট বিশ্বকাপ। আগামী ১৯ নভেম্বর স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। ফাইনালের আগে থাকছে জাঁকজমক আয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে থাকবে একাধিক চমক। গত ৫ অক্টোবর এই আহমেদাবাদেই ইংল‌্যান্ড বনাম নিউজিল‌্যান্ড ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের। কিন্তু সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় সমালোচিত হয়েছিল আয়োজকরা। পরে গত ১৪ অক্টোবর একই ভেন্যুতে ভারত-পাকিস্তান ম‌্যাচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। যেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে থাকছে জাঁকজমক আয়োজন। বিশ্বকাপ ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে আহমেদাবাদে উপস্থিত থাকতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে খবর।

 

এছাড়াও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে। উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার।

 

ফাইনালের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে পারফর্ম করার কথা বলিউড গায়ক প্রীতম থেকে বিখ‌্যাত ব্রিটিশ গায়িকা দুয়া লিপার। তবে সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’ দেশটিতে ‘এয়ার শো’ করে থাকে। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে ১০ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )