1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচন সামনে রেখে কেন্দ্রভিত্তিক টিম গঠন করছে ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে কেন্দ্রভিত্তিক টিম গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করাই এসব টিমের লক্ষ্য।

আজ শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রভিত্তিক টিম গঠনে বেশ কিছু বিবেচ্য বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে, প্রত্যেক টিমে সদস্য সংখ্যা হবে ২০ জন।  সদস্যদের স্ব স্ব কেন্দ্রের ভোটার হতে হবে। সদস্যদের নাম, পদবি/পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর ছাত্রলীগের দপ্তর সেল নির্ধারিত ফর্মে সন্নিবেশ করতে হবে। টিম গঠন করে তা দপ্তর সেলে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট জেলা/মহানগরে গঠিত টিমগুলোকে কেন্দ্রের তত্ত্বাবধানে ট্রেনিং প্রদান করা হবে।

আগামী ২৬ নভেম্বরের মধ্যে এসব টিম গঠন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ও গুরুত্ব প্রদানের মাধ্যমে উল্লিখিত কেন্দ্রভিত্তিক টিম গঠন করে তা নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর সেলে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জেলা ও মহানগর ইউনিট সম্পর্কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ ও মানুষের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অক্লান্ত, অবিরত, অকুতোভয় হয়ে আত্মনিয়োগ করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )