1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

মার্কিন দূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না: কাদের সিদ্দিকী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপিতে মুসলমান আছে কিনা আমি জানি না। ভোটে দাঁড়ালেও আমেরিকার সমর্থন নেওয়া বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না।

শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করতে এসে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ করে বলেন, আমরা আমেরিকায় বাস করি না, আমরা বাংলাদেশে বাস করি। আমেরিকা স্যাংশন দেবে আমরা ভয়ে বিয়ে করব না, বউ তালাক দেব, মেয়ের বিয়ে হবে না, ছেলেকে বিয়ে করাব- এ চিন্তাভাবনা করা উচিত না। এটা জিএম কাদের জীবনের শ্রেষ্ঠ ভুল কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশের ইলেকশন না, ইলেকশন আমাদের দেশের। তিনি তিনটা দলকে চিঠি দিয়েছেন, বাংলাদেশে আর মানুষ নাই। বাংলাদেশে আর দল নেই। তিনিও তিনটা দলকে চিঠি দিয়ে বাংলাদেশকে ভাগ করে ফেলেছেন, দেশকে বিভক্ত করেছেন। এটা অন্যায়, এজন্য তার স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আমাদের ছোট দেশ বলে গরিব মানুষের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি তাই আমাদের করবেন- এটা হতে পারে না।

তিনি বলেন, কোনো বিদেশির এভাবে দৌড়ঝাঁপ করার কোনো সুযোগ ছিল না। তারা যে তিনটা দলকে চিঠি দিয়েছেন, এটা দেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি জঘন্য অপরাধ করেছেন। এ জন্য তাকে আইনের আওতায় নেওয়া যেতে পারে।

তফসিল ঘোষণা নিয়ে তিনি বলেন, দেশে নির্বাচনি তফসিল ঘোষণা হয়েছে। এতে অনেকেই খুশি না, আমিও খুশি না। তারপরও আমি বলব গণতান্ত্রিক দেশে পাঁচ বছর পরপর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন- ‘সরকারি প্রভাবমুক্ত নির্বাচন আমি চাই।’ আমি আজকে বলব, এখন তো আর সরকার নেই। এখনকার সরকার নির্বাচন কমিশন। তাদের যেন বোধদয় হয়, ইচ্ছা স্বাধীন যখন যা খুশি তাই করবার চেষ্টা না করেন। গতবারের মতো ভোটারবিহীন ভোট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের। তারচেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার বোন শেখ হাসিনার। সেজন্য কোন দল নির্বাচনে এলো, কোন দল এলো না, এটা বিবেচনা না; যাতে সমস্ত ভোটার ঈদ, পূজার উৎসাহ নিয়ে তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারেন- এ ব্যবস্থা করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ও আমার বোনকে বলব আপনার শয়তানগুলোকে গলায় পাড়া দেন। গরুকে যেমন পাগা (টোপা) দিতে হয়, যাতে খেত না খায়। আপনার কিছু দুষ্ট লোক আছে তাদেরও পাগা দেন। তা না হলে আপনার সমস্ত সম্মান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।

তিনি আরও বলেন, আসলে নির্বাচন হয় প্রতিদ্বন্দ্বিতামূলক। আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোটই করি, তাহলে নির্বাচন করব কার সঙ্গে। বিএনপি নির্বাচনে নাই, জাতীয় পার্টি টানাটানি করছে, আমরা যদি জোট বাঁধি মানুষ ভোট দেবে কাকে। ভোট দেওয়ার জায়গা থাকবে না। আমরা ৩০০ আসনেই নির্বাচন করব। আমরা ৩০০ আসনে প্রার্থী নাও দিতে পারি। আমরা এত বড় দল না; কিন্তু আমরা অসংখ্য আসনে প্রার্থী দেব। আমরা অন্য দলের প্রার্থীদেরও গামছা মার্কা উপহার দেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )