1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দুর্বল করতে পারবে না: শামীম ওসমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। লন্ডন থেকে খুনি মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পাচ্ছে জানি না। এই টাকাটা খরচ করা হচ্ছে আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ও জাতির পিতার পরিবারের সদস্যদের হেয় করতে। তবে কোনো ষড়যন্ত্রই তাকে দুর্বল করতে পারবে না।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে ইউনাইটেড ক্লাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র হবে তবে ওরা কিছু করতে পারবে না। ওদের ৯০ ভাগ খেলা শেষ, কিছু করার ক্ষমতা ওদের নাই। বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে ৭ তারিখে নির্বাচিত হবেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘বাচ্চা ছেলেদের দিয়ে বাসে আগুন দেওয়াচ্ছেন, বোমা মারাচ্ছেন, আগের বাংলাদেশ কিন্তু নেই। জানুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়ার পরে ওদের বাবা মায়েরা আমাদের কাছে আসবে, এসে বলবে আমার ছেলেকে আপনি বাঁচান। আমার তাদের বাবা মায়ের প্রতি মায়া থাকবে কিন্তু কিছু করার থাকবে না। বিএনপির ভাইদের বলতে চাই, যারা এই বাচ্চা ছেলেদের বাবা মা তাদের বলতে চাই, তাদের যখন সাজা হবে যেই নেতা ওদের মাঠে নামিয়েছে তারা কেউ থাকবে না। তারেক রহমান লন্ডনে বসে আরামে থাকবে। ওর তো মায়ের প্রতিই দরদ না ‘।

বিএনপি ও জামায়াতের নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে যারা এখন আছেন চোরাগোপ্তা হামলা করে গাড়িতে আগুন দিতে চেষ্টা করবেন, করেন না। কারণ এই ফুটেজ, সাক্ষী পাওয়া যাচ্ছে। গতবার ছাড় দেওয়া হয়েছে এবার সিদ্ধান্ত হয়েছে আর ছাড় দেওয়া হবে না’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )