1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

চলছে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি, জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। সেই সঙ্গে ইসলামী আন্দোলন ও বাম রাজনৈতিক জোট একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের দিন সকালে সরেজমিনে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক হলেও রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম ছিল।

এদিকে একই দিন জেলা ও মহানগরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৮টি দলের মধ্যে একমাত্র লেবার পার্টি আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম থেকে কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি। এদিকে বিএনপির একটি সূত্র জানায়, চলমান ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে শুক্রবার সকাল ছয়টায়। এর আগেই বৃহস্পতিবার বিকেলে তফসিলের প্রতিবাদে আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালও দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

এদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ও এবি পার্টিও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )