1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

নিউজিল্যান্ডের ‘নকআউট গেরো’ খুলতে পারবে ভারত!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

দেখতে দেখতে ভারতের মাটিতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শেষের পথে। বাকি মাত্র ৩ টা ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাড়মেড়ে ভাব সরিয়ে বাকি থাকা সেই ৩ ম্যাচই দেবে ‘নকআউট’ রোমাঞ্চ। মজার বিষয়টা হলো, বিশ্বকাপের ‘নকআউট’ পর্বটা শুরুই হচ্ছে সেমিফাইনাল থেকে। আর এই ‘নকআউট’ রোমাঞ্চের শুরুটা হচ্ছে আজ থেকে।

আজই যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের ফাইনালে ওঠার দ্বৈরথটা শুরু হবে দুপুর আড়াইটায়।

তো ওয়াংখেড়ের যুদ্ধে ফেবারিট কে? ক্রিকেটপ্রেমীদের কাছে উত্তরটা হয়তো সহজই—কে আবার, স্বাগতিক ভারত। সত্যিই তাই। রোহিত শর্মার দল গ্রুপ পর্বে নিজেদের ৯ ম্যাচেই জিতে পা রেখেছে সেমিফাইনালে। একমাত্র দল হিসেবে তারাই কোনো ম্যাচ হারেনি। বিপরীতে নিউজিল্যান্ড দুর্দান্ত শুরু করলেও মাঝখানে পথ হারিয়ে ফেলে। তবে শেষ পর্যন্ত ঠিকই নবম বারের মতো শেষ চারের টিকিট তারা কেটেছে। ৯ ম্যাচের ৫টিতে জিতে চতুর্থ দল হিসেবে সেমিতে এসেছে কিউইরা।

 

ওপরের এই তথ্যই বলছে, ভারত পরিষ্কার ফেবারিট। তাছাড়া রোহিত শর্মারা খেলছেনও ঘরের মাঠে। মাঠের সুবিধার পাশাপাশি গ্যালারি ভরা দর্শকও থাকছে তাদের পক্ষে। রোহিত শর্মার দল অত্যন্ত ভারসাম্যপূর্ণই। ৯ ম্যাচের ৯ টিতেই জিতে তা প্রমাণও করেছে তারা। গ্রুপ পর্বে সব ম্যাচে জয়ের পথে এই নিউজিল্যান্ডকেও রোহিতরা হারিয়েছিলেন সহজে। সেই হিসাবে আজকের সেমিফাইনালে অবধারিতভাবেই ফেবারিটের তকমাটা থাকছে ভারতের গায়ে।

 

কিন্তু মাঠে নামার আগে রোহিত শর্মাদের হয়তো ভাবাচ্ছে ছোট্ট একটা তথ্য। যে তথ্যটা হয়তো ছুড়ে দিচ্ছে প্রশ্নও, ‘নিউজিল্যান্ডের নকআউট গেরো’ খুলতে পারবে ভারত? প্রশ্নটা যুক্তিসংগতই। আইসিসি টুর্নামেন্টের ‘নকআউট পর্বে’ কখনোই যে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত।

 

অবশ্য দুই দল আইসিসি টুর্নামেন্টের ‘নকআউট পর্বে’ মুখোমুখিই হয়েছে মাত্র তিন বার। তবে সেই তিন বারই বিজয়ীর হাসি হেসেছে কিউইরা। তিন বারই ভারতকে বিদায় নিতে হয়েছে পরাজয়ের বেদনায় নীল হয়ে। আইসিসি টুর্নামেন্টে দুই দল ‘নকআউট পর্বে’ প্রথম মুখোমুখি হয় ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। তখন অবশ্য নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। তো কেনিয়ার নাইবোরির জিমখানা ক্লাব মাঠের সেই ফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।

 

দুই দল দ্বিতীয় বার ‘নকআউট পর্বে’ মুখোমুখি হয় সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। ইংল্যান্ডের মাটির সেই সাক্ষাতেও জয়ী হয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ‘নকআউট’-এ দুই দলের তৃতীয় সাক্ষাত ২০২১ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তো তাতেও জয়ী হয় নিউজিল্যান্ড। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আজ চতুর্থ সাক্ষাতে নিউজিল্যান্ডের ‘নকআউট গেরো’ খুলতে পারবে ভারত?

 

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল দীর্ঘ সময় পর্যন্ত বড় একটা ‘গেরো’ হয়ে ছিল নিউজিল্যান্ডের জন্য। ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০১১ বিশ্বকাপ—এই ১০ আসরের মধ্যে ৬টিতেই সেমিফাইনালে ওঠে নিউজিল্যান্ড। বিস্ময়করভাবে ৬ বারই সেমিফাইনালে হার মানতে হয় তাদের। কিউইরা সেমিফাইনালের সেই ‘গেরো’ প্রথম খোলে ২০১৫ সালে নিজেদের ঘরের মাটির বিশ্বকাপে। সেমিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পা রাখে ফাইনালে। ২০১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেমিতে জয়ের সেই ধারা অব্যাহত রাখে কিউইরা। এবারও সেমিফাইনালে সেই ভারতের মুখোমুখি, যেখানে প্রশ্নটা ঘুরে গেছে ভারতের দিকে। তো প্রশ্নের উত্তরটা কী হবে, তা তো আজ রাতেই জানা, যাবে নাকি!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )