1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নয় গোলের জয় ব্রাজিলের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

ঠিকই ধরেছেন। জয়টা ব্রাজিল জাতীয় দলের নয়। ব্রাজিল-আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের জাতীয় দলগুলো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলায় ব্যস্ত। এর মধ্যেই চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত যুবাদের এই টুর্নামেন্টেই গতকাল ৯ গোলের জয়োত্সব করেছে ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দল।

ব্রাজিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে এবারের টুর্নামেন্টে শুরুটা তাদের ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার দেশ ইরানের যুবাদের কাছে তাদের হারতে হয় ২-৩ গোলে। সেই হতাশা কাটিয়ে গতকাল দুর্দণ্ডপ্রতাপে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিলের যুবারা।

গতকালের জয়টা অবশ্য অখ্যাত নিউ কালেদোনিয়ার বিপক্ষে। জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় চার বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয়ার্ধে যেন আরো শান দিয়ে নামে ব্রাজিলের তরুণ তুর্কিরা। গোল উত্সবে মেতে উঠে করে আরো ছয় গোল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন কাউস ইলিয়াস। জোড়া গোল করেছেন রায়ান। একটি করে গোল করেছেন পালমেইরাসের বিস্ময় বালক এস্তবাও উইলিযান, সোসা সান্তোস, ভিক্টর রেস ও সুজা কুনহা।

 

ম্যাচে রেকর্ড ৮১টি শট নিয়েছে ব্রাজিলের তরুণরা। এর মধ্যে ২৩টি শট ছিল লক্ষ্যে। যার ৯টি থেকে গোল আদায় করেছে। বিপরীতে নিউ কালেদোনিয়া শট নিয়েছে পাঁচটি। তার মধ্যে মাত্র একটি লক্ষ্যে ছিল। তা সহজেই রুখে দেয় ব্রাজিলের গোলরক্ষক। আগের ম্যাচে নিউ কালেদোনিয়াকে ১০-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। ইংলিশরা ১০ গোল করেছিল ৩৯ শটেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )