1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আমরা আবারও বিজয়ী হবো: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী জানুয়ারির ফাইনালেও আওয়ামী লীগ বিজয়ী হবে। সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আস্থা রাখুন বঙ্গবন্ধুর কন্যার প্রতি। শেখের বেটি শেখ হাসিনার প্রতি। আগামী জানুয়ারির ফাইনালেও বঙ্গবন্ধুর চেতনার, মুক্তিযুদ্ধের মূল্যবোধে আমরা বিজয়ী হব। আবারও বিজয়ী হব। নিজেরা শক্তিমান হন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

আক্রমণ আসলে নেতাকর্মীদের পাল্টা আক্রমণের আহ্বান জানিয়ে কাদের বলেন, সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আপনার সাহস নিয়ে রাস্তায় দাঁড়াবেন। আক্রমণ করলে পাল্টা আক্রমণ। ছাড়া হবে না। অপশক্তিকে আমার ক্ষমা করব না। শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী, কোনো অপশক্তি তাকে হঠাতে পারবেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

খুলনার আওয়ামী লীগের এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খুলনা সফরে যান শেখ হাসিনা। সরকারপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বেলা পৌনে একটার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করে।

আওয়ামী লীগ সভাপতির জনসভাকে কেন্দ্র করে দুপুরের মধ্যেই নেতাকর্মী ও সাধারণ মানুষে পূর্ণ হয়ে ওঠে খুলনা সার্কিট হাউস মাঠ। ধারণক্ষমতা না থাকায় নেতা-কর্মীরা সার্কিট হাউসের আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন।

প্রধানমন্ত্রী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা তিনটার পর সার্কিট হাউস মাঠে দুই হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )