1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

১১ স্পেশাল ট্রেন ও ৬শ’ বাসে লাখের বেশি নেতাকর্মী যাচ্ছেন সমাবেশে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে যশোর থেকে লাখের বেশি নেতাকর্মী খুলনা যাচ্ছেন। ১১টি স্পেশাল ট্রেন ও ৬শ’ বাস নিয়ে সেখানে যাচ্ছেন তারা।

সোমবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৯টায় যশোর রেলস্টেশন ছেড়ে যায় প্রথম স্পেশাল ট্রেনটি। এছাড়া জেলার ৯৩টি ইউনিয়ন থেকে ৬শ’ বাসে করে খুলনায় যাচ্ছেন নেতাকর্মীরা।

ভৌগোলিক অবস্থান থেকে খুলনা হতে যশোরের যাতায়াত ব্যবস্থা সহজ। ফলে প্রধানমন্ত্রীর জনসমাবেশে যশোর থেকে নেতাকর্মীদের সমাগম বেশি করার নির্দেশনাও রয়েছে কেন্দ্রীয় নেতাদের।

জেলা আওয়ামী লীগ নেতারা জানান, সমাবেশে লাখের বেশি লোক যাচ্ছে যশোর থেকেই। এজন্য বাস, মাইক্রোবাস ও বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে জেলা আওয়ামী লীগ। আটটি উপজেলার জন্য যশোরের অভয়নগর থেকে ৪টি, বেনাপোল থেকে ২টি, ঝিকরগাছা থেকে ১টি, যশোর রেলওয়ে স্টেশন থেকে ৪টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

সকাল থেকে নেতাকর্মীরা দলে দলে রেলস্টেশনে আসতে থাকে। এরপর স্পেশাল ট্রেনে তারা খুলনার উদ্দেশে রওনা হন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

তারা জানান, দীর্ঘদিন পর তারা সরাসরি প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিচ্ছেন। সামনে নির্বাচন। প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তা শুনতেই তারা যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )