1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

গানের সুর বিকৃতিতে এবার মুখ খুললেন নজরুলের নাতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের সুর বিকৃতির অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কবির নাতি অনির্বাণ কাজী।

শুক্রবার (১০ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা ‘পিপ্পা’। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমায় এ আর রহমানের সুরে ‘কারার ওই লৌহকপাট’ গানটি বিকৃত করায় দুই বাংলার মানুষই এর প্রতিবাদ করেছেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে কবির নাতি অনির্বাণ কাজী বলেন,‘যে চিন্তায় গানটি ব্যবহার করার লাইসেন্স দেয়া হয়েছিল তার মর্যাদা রাখা হয়নি।’

 

অনির্বাণ আরও বলেন, ‘গানের ক্রেডিট থেকে তার পরিবারের নাম মুছে ফেলা হোক। আমরা বুঝতে পারিনি উনার মতো একজন শিল্পী এতটা অসংবেদনশীল হতে পারে।’

 

‘গানটিকে হত্যা করা হয়েছে। আমি চলচ্চিত্রের ক্রেডিট লাইনে “বিশেষ ধন্যবাদ”-এ আমাদের পরিবারের নাম চাই না।’

 

তিনি আরও বলেন, ‘আমার মা গানটা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সুর এবং কথা ঠিক রেখে ব্যবহারের জন্য। মা বলেছিল, গানটা তৈরি হয়ে গেলে একবার শোনাতে। ২০২১ সালে মা অনুমতি দেন। কিন্তু ওরা কিছুই শোনায়নি। এরপর মাও মারা যান।’

 

‘রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানতে চাই, তাকে কে অধিকার দিল গানটি বিকৃত করার। স্বত্ব দেয়ার সময় তো সুর বদলের কথা বলা হয়নি। এটাকে গ্রামীণ সংগীতের মতো, ভাটিয়ালির মতো করে দিয়েছে। অনেক সস্তা করে দিয়েছে।’

 

১৯২২ সালের ২০ জুন ‘কারার ওই লৌহ কপাট’ গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল। এটি একটি কালজয়ী গান। ১৯৪৯ সালের জুন মাসে যা রেকর্ড করা হয়। গিরিন চক্রবর্তী গানটি গেয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )