1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি জামায়াতের অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে পূ্র্বধলায় আ.লীগের বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

নিজস্ব সংবাদদাতা: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে নেত্রকোনার পূ্র্বধলায় স্থানীয় সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এমপির নির্দেশনায় উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম তালুকদার টিপুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (৯নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পূ্র্বধলা বাজার ও পূ্র্বধলা স্টেশন বাজার হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সহ-প্রচার সম্পাদক এখলাছ উদ্দিন লাখ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য সজল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম তালুকদার টিপু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সী, বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমল খান, সাবেক ছাত্রনেতা সুকান্ত সরকার রঞ্জন, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম তালুকদার রূপা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সেলিম মিয়া, আশরাফুল ইসলাম কিরন, মোঃ রাসেল মিয়া, মোঃ খোকন মিয়া, জারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইসলাম উদ্দিন শান্তি, শ্রমিক নেতা স্বপন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রাজীব মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )