1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

হাতীবান্ধায় যুবদলের সড়ক অবরোধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবীতে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী লাভলুর নেতৃত্বে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কারবালা দিঘীর পাড়ে সড়কে টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হাতীবান্ধা উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার কারবালা দিঘীর পাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ওই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে ও গাছের গুড়ি দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ।

এ সময় ইউনুস আলী লাভলু বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলা যুবদল অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। আগামী দিনেও সরকার পতনের আন্দোলনে হাতীবান্ধা যুবদল রাজপথে থাকবে।

মাজারুল ইসলাম (০১৬০৮২০২১৫৪)
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )