1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইংল্যান্ডের জয়ে পয়েন্ট টেবিলে নাটকীয় পরিবর্তন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

চলতি বিশ্বকাপে অষ্টম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড। নেদারল্যান্ডসদের বিপক্ষে বেন স্টোকসের সেঞ্চুরির পর বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী। ফলে ১৬০ রানের বড় জয় পেয়েছে ইংলিশরা। আর ইংল্যান্ডের এই এক জয়েই যেন বদলে গেল বিশ্বকাপের পয়েন্ট টেবিলের চিত্র।

টুর্নামেন্টে এটি ইংলিশদের দ্বিতীয় জয়। একইসঙ্গে নেদারল্যান্ডসের ৬ষ্ঠ পরাজয়। এই জয়ের ফলে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মত ইংলিশদের পয়েন্টও হয়েছে ৪।

৮ম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলেও এসেছে নাটকীয় পরিবর্তন। এতদিন তালিকার দশে থাকা ইংলিশরা এক লাফে উঠে এসেছে ৭ম স্থানে। আর বাংলাদেশ আগের দিনেই ৭ম স্থানে থাকলেও নেমে গিয়েছে ৮ম স্থানে। ৯ম আর ১০ম স্থানে আছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। এই চার দলেরই পয়েন্ট ৪।

এমন অবস্থায় জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইটাও। আইসিসির ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের লিগ পর্বে সেরা ৭ এবং আয়োজক পাকিস্তান থাকবে ২০২৫ সালের আইসিসি ইভেন্টে। পাকিস্তান আগেই সেরা সাতে থাকায়, এবার হিসেব যাচ্ছে সেরা ৮ পর্যন্ত। যেখানে বাংলাদেশের স্বপ্নটাই এবার পড়েছে হুমকির মুখে।

সেরা ৮ এর মধ্যে ৬ পর্যন্ত নিশ্চিত হয়েছে আগেই। ৭ম এবং ৮ম স্থানের জন্য লড়ছে ৪ দেশ। সবারই পয়েন্ট সমান। শেষ দিনে তাই কোন কারণে অজিদের বিপক্ষে পা হড়কালেই বিপদে পড়বে বাংলাদেশ। হারলেও নিশ্চিত করতে হবে কম ব্যবধানের পরাজয়। নয়ত এখন পর্যন্ত রানরেটে এগিয়ে থাকার সব হিসেবই বিফলে যাবে।

এই মুহূর্তে ৭ম স্থানে থাকা ইংল্যান্ডের রানরেট -০.৮৮৫। আটে থাকা বাংলাদেশের নেট রানরেট -১.১৪২ আর লঙ্কানদের রানরেট -১.১৬০। নেদারল্যান্ডসের নেট রানরেট -১.৬৩৫। শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লঙ্কানরা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে আর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )