1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভরাডুবি আগেই হয়েছে। সাত ম্যাচে মাত্র ১টি জয়ে এরইমধ্যে বাদ পড়েছে সেমি-ফাইনালের দৌড় থেকে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জিতলেও কোনও লাভ নেই বিশ্বকাপের হিসেবে তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ইংলিশদের।

একই পথের পথিক নেদারল্যান্ডসও। সাত ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে থাকা ডাচরাও চাইবে ইংলিশদের হারিয়ে টিকে থাকতে। এমন সমীকরণে পুনের মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘আমারা আগে ব্যাট করব। উইকেট বেশ ভালো দেখাচ্ছে। আশা করি বড় স্কোর হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচগুলো জিততে হবে।’

ইংল্যান্ডের একাদশে দুটি পরিবর্তন, মার্ক উড ও লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে একাদশে হ্যারি ব্রুক, অ্যাটকিনসন।

ইংল্যান্ড: জনি বেয়রস্টো, দাউইদ মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জশ বাটলার (উইকেট-রক্ষক/অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

নেদারল্যান্ডস: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেট-রক্ষক/অধিনায়ক), বাস ডে লিডে, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )