1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টাইম আউট ইস্যুতে সাকিবের পাশে হার্শা ভোগলে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচে ফলাফল ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ তিনি। অনেকের মতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ম্যাথিউসকে টাইমড আউট করে ক্রিকেটীয় চেতনাবিরোধী কাজ করেছেন। তবে ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলের মতে, সাকিব কোনো ভুল করেননি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ম্যাথিউস-সাকিব ইস্যু শিরোনামে হার্শা একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাকে আম্পায়ারের ওপর বিশ্বাস রাখতে হবে। তারা যদি বলেন যে দুই মিনিট পেরিয়ে গেছে, তাহলে তা-ই। কারণ তারা দুজনেই অনেক অভিজ্ঞ এবং ভালো আম্পায়ার এবং তাদের ভুল করার কথা নয়।’ ‘দ্বিতীয়ত, আইন সম্পর্কে অজ্ঞ হলে আত্মপক্ষ সমর্থন করা যায় না। যদি আইনে থাকে এবং তা লঙ্ঘন করা হয়, তাহলে নিজেকে সমর্থন জানানো যায় না। সাকিবের (টাইমড আউটের) আবেদন করার অধিকার ছিল এবং আবেদন করবে কি করবে না তা ঠিক করে দেওয়ার আমরা কেউ নই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সে এভাবেই খেলতে চায়।

ক্রিকেটীয় চেতনার কথা বলে যারা সাকিবের সমালোচনা করছেন তাদের একহাত নিতে হার্শা বলেন, ‘এবং ক্রিকেটীয় চেতনা থেকে বেরিয়ে আসুন। যারা অজ্ঞ বা ভুল করে, তারা প্রায়ই এমন দুর্বল যুক্তি দাঁড় করায়। আইন আছে এবং সেই অনুযায়ী খেলতে হবে। এর বাইরে কীভাবে খেলতে হবে তা যার যার ব্যক্তিগত ব্যাপার। ম্যাথিউস এবং শ্রীলঙ্কান সমর্থকদের হয়তো খারাপ লাগতে পারে এবং তারা রাগান্বিত হতেও পারে, কিন্তু খেলাটার আইন অনুযায়ী সে আউট।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )