সংবাদ পোস্ট ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
বাহাউদ্দিন নাসিম আরও বলেন, বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প মানুষের মাঝে তুলে ধরতে হবে। মানুষ যাতে করে বুঝতে পারে শেখ হাসিনার সরকার গত ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের কি কি উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির। এ সময় দলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।